ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

আমার ছেলে হাসপাতালে ভর্তি, ম্যাচসেরা পুরস্কারটা রাইদের: মাহমুদউল্লাহ

  • আপডেট সময় : ১০:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

দলের বিপদ কিংবা কঠিন চাপের মুহূর্ত; বরাবরই এই জায়গায় নিজের সক্ষমতার জানান দিয়েছেন মাহমুদউল্লাহ। এবারও এর ব্যতিক্রম ঘটল না। বিপিএলে ধুকতে থাকা ফরচুন বরিশালকে দারুণ একটা জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ।

বিপদে হাল ধরে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর সেই পুরস্কারটা তিনি উৎসর্গ করেছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তার ছেলে রাইদকে।

মাহমুদউল্লাহ নৈপুণ্যে বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। যেখানে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে জয়ের নায়ক মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

ম্যাচ-সেরার পুরস্কার পেয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে। ’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক। ’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

আমার ছেলে হাসপাতালে ভর্তি, ম্যাচসেরা পুরস্কারটা রাইদের: মাহমুদউল্লাহ

আপডেট সময় : ১০:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪