ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ‍ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লেখেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতের দূতাবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে অধ্যাপক ইউনূস হাই-কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন।

ড. ইউনূস তার প্রয়াত বন্ধু অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে এসময় বলেন, তিনি (মনমোহন সিং) কত সহজ-সরল মানুষ ছিলেন, কতটা প্রজ্ঞাবান ছিলেন! ভারতকে একটি বিশ্ব অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত। এর সঙ্গে মিল রেখে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেও চলছে শোক পালন।

ভারতের ‘অর্থনৈতিক সংস্কারের স্থপতি’ নামে পরিচিত মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন অনেক বিশ্ব নেতা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪