ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

মোংলা নদীর ওপর সেতু নির্মাণ হবে চলতি বছরেই

  • আপডেট সময় : ০৪:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

চলতি বছরেই মোংলা নদীর ওপর সেতু নির্মাণে কাজ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। দ্রুত সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করে এই জনপদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েও আনতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে সওজ।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টায় মোংলার দিগরাজে সড়ক ও জনপদের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সড়ক ও জনপদের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন। মোংলা নদীর মাঝে ২০০ কিলোমিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানায় সড়ক ও জনপদ বিভাগ।

সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের জনপদের দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সেতু বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আলম ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ-৪ ঢাকার নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগমসহ অন্যান্য কর্মকর্তারা। তারা মনে করেন, মোংলা নদীর উপর সেতুটি নির্মাণ হলে, এই জনপদের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে । ইমারজেন্সি রোগী নিয়ে পারাপারের ভোগান্তিও কমে যাবে ।

মোঃ আবু বকর সিদ্দিক/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

মোংলা নদীর ওপর সেতু নির্মাণ হবে চলতি বছরেই

আপডেট সময় : ০৪:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫