ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

শীতের বৈচিত্র্যে তিতুমীর কলেজ নাট্য দলের পিঠা উৎসব

  • আপডেট সময় : ১১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। বিশেষ করে শীতকালে পিঠা হয়ে ওঠে বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি তিতুমীর কলেজ নাট্য দলের উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসব।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

নাট্য দলের উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবে প্রায় ২১টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টল বাহারি রকমের পিঠায় সজ্জিত ছিল। স্টলগুলোর আকর্ষণীয় নামের মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘বৈদর্ভ’, ‘রাষ্ট্রীয় পিঠা’, ‘তিলোত্তমা’, ‘ডাহুকী’ ইত্যাদি।

এসময় অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণ দেখে আনন্দ প্রকাশ করেন। তিনি তিতুমীর কলেজ নাট্য দলের প্রতি আন্তরিক শুভকামনা জানান। পাশাপাশি তিনি উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ গ্রহণ করে উদ্যোগের প্রশংসা করেন।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়। এই উৎসবের মাধ্যমে নাট্য দল কেবল ঐতিহ্যের সংরক্ষণেই সফল হয়নি, বরং শিক্ষার্থীদের মধ্যে উষ্ণ বন্ধন তৈরি করতেও দারুণভাবে সফল হয়েছে।

মোঃ রাব্বি/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

শীতের বৈচিত্র্যে তিতুমীর কলেজ নাট্য দলের পিঠা উৎসব

আপডেট সময় : ১১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫