ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী

  • আপডেট সময় : ১০:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারে মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। হিসাব মতে, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন। কুয়েটসহ মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

মঙ্গলবার সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

তিনি আরও বলেন, এ বছর সর্বোচ্চ বেশি সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ১০০ জন। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ডিভাইস নিয়ে আসা যাবে না এবং পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। এছাড়া পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কামটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী

আপডেট সময় : ১০:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫