ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

লিভারপুল কিনবেন ইলন মাস্ক, ইঙ্গিত দিলেন এরল মাস্ক

  • আপডেট সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন! এমনটাই ইঙ্গিত দিয়েছেন তার বাবা এরল মাস্ক।

একটি ব্রিটিশ রেডিও শোতে ‘টাইমস রেডিওতে’ দেওয়া সাক্ষাৎকারে এরল মাস্ক বলেন, ‘ইলন লিভারপুল কিনতে চাইবে, অবশ্যই। যে কেউ এমন একটি সুযোগ পেলে তা লুফে নেবে, আমিও চাইবো!’

এরল মাস্ক আরও জানান, লিভারপুলের সঙ্গে তাদের পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। ইলনের পিতামহী কোরা অ্যামেলিয়া রবিনসন লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে দক্ষিণ আফ্রিকায় চলে যান।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ‘লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) যদি ইলনের আগ্রহের কথা জানতে পারে, তবে তারা ক্লাবের দাম আরও বাড়িয়ে দিতে পারে।’

এটি অবশ্য প্রথমবার নয় যে, ইলন মাস্ক কোনো ফুটবল ক্লাব কেনার গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রেন্টফোর্ডের কাছে হারের পর মাস্ক মজার ছলে বলেছিলেন, তিনি ইউনাইটেড কিনছেন। পরবর্তীতে তিনি জানান, এটি নিছক কৌতুক ছিল, তবে যদি ফুটবল ক্লাব কেনার প্রয়োজন হতো, তবে তার প্রথম পছন্দ হতো ম্যানচেস্টার ইউনাইটেড।

বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল যদি বিক্রির জন্য উন্মুক্ত হয় এবং মাস্ক সত্যিই আগ্রহী হন, তবে এটি বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত মালিকানা পরিবর্তন হতে পারে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই গুঞ্জন ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

লিভারপুল কিনবেন ইলন মাস্ক, ইঙ্গিত দিলেন এরল মাস্ক

আপডেট সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫