ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

শিক্ষার্থীদের মার্কশিট প্রাপ্তিতে জটিলতা; ইবি ছাত্র ইউনিয়ন’র প্রতিবাদ

  • আপডেট সময় : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৯২৬ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নম্বরপত্র পেতে দীর্ঘসূত্রিতা এবং ভোগান্তির গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। সোমবার (৭ জুলাই) সংগঠনটি এক সংবাদ বিবৃতিতে এ তথ‍্য নিশ্চিত করে ।

সংবাদ বিবৃতিতে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক বছর আগে স্নাতক সম্পন্ন করা সত্ত্বেও শিক্ষাজর্থীরা তাদের নম্বরপত্র হাতে না পাওয়ায় চাকরির আবেদন, উচ্চশিক্ষা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চরম অনিশ্চয়তা ও হতাশার সম্মুখীন হচ্ছেন যা কোনোভাবেই কাম্য নয়।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। ‘সফটওয়্যার সমস্যার’ দোহাই না দিয়ে দ্রুততম সময়ে একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত পদক্ষেপ নেবে। পাশাপাশি একাডেমিক বিভিন্ন কাগজপত্র উত্তোলনে শিক্ষার্থীদের যেন হয়রানির শিকার না হতে হয় সেই বিষয়েও প্রশাসন কর্যকর পদক্ষেপ নেবে। অন্যথায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ সাধারন শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম বলেন, শিক্ষার্থীরা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘সফটওয়্যার জনিত সমস্যার’ অজুহাত দেখাচ্ছে। কিন্তু এই অজুহাত এক বছর ধরে চলতে পারে না। যেখানে সনদ ও ট্রান্সক্রিপ্ট অনলাইন প্রিন্ট সেবার মাধ্যমে প্রদান করা হচ্ছে, সেখানে মার্কশিট প্রদানে কেন এই দীর্ঘসূত্রিতা তা বোধগম্য নয়। এটি স্পষ্টতই প্রশাসনের দায়িত্বহীনতা ও শিক্ষার্থীদের প্রতি অবহেলার শামিল। শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শেষ করার পর এমন ভোগান্তি চরম লজ্জাজনক, যা কোন ভাবেই প্রত্যাশিত নয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

শিক্ষার্থীদের মার্কশিট প্রাপ্তিতে জটিলতা; ইবি ছাত্র ইউনিয়ন’র প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫