ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

‘আহ্বান’এর সভাপতি তানভীর, সম্পাদক গালিব

  • আপডেট সময় : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১১৩৪ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি

সাহিত্য, ইতিহাস, দর্শন ও রাজনীতি বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বোধ ও চর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গঠিত সংগঠন ‘আহ্বান’-এর আগামী ছয় মাসের জন্য কার্যকরী পরিষদের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পাঁচ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটি আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আংশিক কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তানভীর ইবনে মোবারক এবং সম্পাদক পদে ৫১ ব্যাচের শিক্ষার্থী শেখ লোকমান গালিব। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাইমুর রহমান ফাহিম ও শামীমা খাতুন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব।

‘আহ্বান’-এর অন্যতম লক্ষ্য হলো পাঠচক্র ও মুক্ত আলোচনার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গড়ে তোলা। এই উদ্দেশ্যে সংগঠনটি নিয়মিত সাহিত্যের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে ধারাবাহিক পাঠচক্রের আয়োজন করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তরুণ গবেষকরা এসব পাঠচক্র পরিচালনা করেন। এ ছাড়া সমসাময়িক ও তাত্ত্বিক বিভিন্ন বিষয়ে নিয়মিত সেমিনার ও আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

‘আহ্বান’এর সভাপতি তানভীর, সম্পাদক গালিব

আপডেট সময় : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫