ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার

  • আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বাধীন নেতাকর্মীরা। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কয়েকটি অভিযোগ ওঠার প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্টার টানানো, নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ভয়হীন ও সম্প্রীতির ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি। প্রতি বছর নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পর পরিচয়ের নামে র‍্যাগিংয়ের অভিযোগ শোনা যায়। এসব ঘটনায় নতুন শিক্ষার্থীরা বিব্রত হয় এবং অনেকেই মানসিক ট্রমার মধ্যে পড়ে।”

তিনি আরও বলেন, “র‍্যাগিং বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যেই আজকের এন্টি-র‍্যাগিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি, সম্মান ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে চাই।”

রুমি র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, “আমাদের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে মনে রাখতে হবে আইন খুবই কঠোর। কেউ আইনের ঊর্ধ্বে নন। পরিচয়ের নামে র‍্যাগিং নয়, বরং স্নেহ, ভালোবাসা ও সম্মানের মাধ্যমে নবীন ভাই-বোনদের বরণ করে নিতে হবে।”

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার

আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬