ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত শিক্ষার্থীর সাফল্যকে অগ্রাধিকার, প্লে গ্রুপ থেকে এসএসসি পর্যন্ত বাসায় গিয়ে পাঠদানের উদ্যোগ যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাব্বির আলম সবুজ নড়াইলের নড়াগাতীতেপুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল

কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

  • TBD
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের আয়োজনে প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় ছায়ানীড়ের আয়োজনে ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, লেখক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানীড়ের সভাপতি, প্রাবন্ধিক, সুচিন্তক ও লেখক ড. ইউসুফ খান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নুরুল বাসির, ছায়ানীড়ের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম হীরা, সাহাব উদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. রুহুল আমিন এবং হেড অব ব্যাংকিং, নিটল-নিলয় গ্রুপের মো. আবুল হোসেন।
প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক রচিত ‘টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ইতিকথা’; বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ চাঁদ মিঞা সম্পাদিত ‘টাঙ্গাইল জেলার সহস্র বীর মুক্তিযোদ্ধার জীবনালেখ্য শিখা অনির্বাণ’; প্রফেসর ডা. মো. জাকির হোসেন রচিত ‘কীভাবে ভালো শিক্ষার্থী হবে’; প্রফেসর ড. সাঈদা আখতার বেগম রচিত ‘নির্বাচিত প্রবন্ধ’; আজমীর রহমান খান ইউসুফজাই রচিত ‘প্রবন্ধ সমগ্র’; রোকেয়া বেগম রুকু রচিত ‘মাথিনের কূপ’; মাইন উদ্দিন মানিক রচিত ‘স্মৃতির আঙিনা’; মঞ্জুশ্রী দত্ত রচিত ‘নারীর অগ্রযাত্রায় সন্ধ্যা রায়’; সাইদ সামসুল করীম সম্পাদিত ‘মোহাম্মদ ফজলুল করিম রচনাবলী’; সাইদ সামসুল করীম রচিত ‘সেদিনও মেঘলার দুচোখ ভরা জল ছিল’; শাহিদা আরোবী রচিত ‘চলো ঘুরে আসি সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা ও সংবর্ধনাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও মননশীল চর্চার প্রসার এবং গুণীজনদের সম্মাননার বিষয়টি গুরুত্ব পায়। ছায়ানীড়ের এ আয়োজন লেখক, পাঠক ও সুধীজনের মধ্যে সাহিত্য-সংস্কৃতিচর্চাকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সেই সাথে অতিথিবৃন্দ ছায়ানীড়ের এই ধরণের সৃজনশীল কাজে পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের ‘প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬